সময় কলকাতা ডেস্ক: কানপুরে জোড়া খুন, মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য কানপুরের বাররা থানা এলাকায়। বাররা থানা এলাকার যাদব মার্কেট এলাকায় বসবাসকারী মুন্না লাল ও তার স্ত্রী রাজদেবীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় তাদের বাড়ি থেকে। সেই সময় তার ছেলে অনুপ লাল কর্মসূত্রে বাইরে ছিলেন। অনুপ লালের অভিযোগ, ২০১৭ সালে আকাঙ্ক্ষার সঙ্গে তার বিয়ে হয় ।তারপর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে তাদের বিবাদ চলছিল। বিবাদের কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় অনুপ। কিন্তু ডিভোর্স না করার জন্য তার উপরে ক্রমাগত চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ির লোকজন। অনুপের শ্যালক এবং শ্বশুরবাড়ির আরও তিনজন মিলে এই খুন করেছে বলেই দাবি অনুপের।

কানপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আনন্দ কুলকার্নি জানিয়েছেন, অনুপের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অনুপের শ্বশুরবাড়ির লোকজন ঘটনার পর থেকেই ফেরার। তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, রাস্তায় থাকা সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭