সময় কলকাতা ডেস্ক: সাময়িক স্বস্তি করোনা পরিসংখ্যানে। মঙ্গলবারের পরিসংখ্যান বলছে, দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট সবটাই এদিন কমেছে। তবে মহারাষ্ট্র, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর অবস্থা উদ্বেগজনক।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৪৭৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ২৪২ জন। তবে সুস্থতার হার এখনও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৯১ হাজার ৯৩৩ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১২ হাজার ৪৫৬ জন। সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ।

অন্যদিকে বাংলা-সহ দেশের ১০ রাজ্যে ধরা পড়েছে করোনার নতুন রূপ। উদ্বেগ বাড়িয়ে এমনটাই দাবি করলেন এক ইজরায়েলি গবেষক। তাঁর দাবি, গোটা বিশ্বের মধ্যে ভারতেই প্রথম করোনার নয়া প্রজাতি বিএ.২.৭৫-এর সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই দেশের ১০ রাজ্যে ৬৯ জন এই নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর