Home » ‘চুক্তি অনুযায়ী কথা রাখেনি সরকার’, অভিযোগে পাওয়ার গ্রিডে ঝুলল তালা 

‘চুক্তি অনুযায়ী কথা রাখেনি সরকার’, অভিযোগে পাওয়ার গ্রিডে ঝুলল তালা 

সময় কলকাতা ডেস্ক:  উন্নয়নের স্বার্থে একাধিক প্রতিশ্রুতি দিলেও সেগুলি পূরণ হয়নি। এই অভিযোগেই ভাঙড়ের পাওয়ার গ্রিডে তালা ঝুলাল জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা।

অভিযোগ, দাবি পূরণ হয়নি। তারই প্রতিবাদে পাওয়ার গ্রিডের গেটে তালা ঝুলিয়েছেন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। তবে, ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পাওয়ার গ্রিড স্টেশন তৈরি শুরু করে রাজ্য সরকার। তবে, সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলনে নামেন গ্রামবাসীরা। আন্দোলনে সামিল হয় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরাও। তাদের অভিযোগ, পাওয়ার গ্রিড স্টেশন তৈরি হলে চাষের জমি নষ্ট হবে। ক্ষতি হবে এলাকার। দীর্ঘদিন চলে এই আন্দোলন। তবে, শেষে সরকারের সঙ্গে সমঝোতায় আসেন গ্রামবাসীরা। চুক্তি হয়, গ্রামের উন্নয়নে হিমঘর তৈরি, বিদ্যাধরী নদী সংস্কার, হেলথ সেন্টারকে হাসপাতালে পরিণত করা সহ একাধিক ক্ষেত্রে উন্নয়ন করতে হবে রাজ্যকে। তবে, বর্তমানে অভিযোগ, কোনও কথাই রাখেনি সরকার। তারই প্রতিবাদে মঙ্গলবার পাওয়ার গ্রিড স্টেশনে তালা ঝুলিয়েছেন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। অভিযোগ, বারবার জানিয়েও অমিল সুরাহা। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

যদিও, যারা আন্দোলন করছেন, তাঁরা ভুল করছেন। অধৈর্য্য হলে মুশকিল। আলোচনার পথেই হাঁটা উচিত। আন্দোলনকারীদের পাল্টা পরামর্শ দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

About Post Author