সময় কলকাতা ডেস্ক: নদীয়ার শান্তিপুরে মঙ্গলবার দুই প্রকোষ্ঠের জরায়ু বিশিষ্ট একটি সফল অস্ত্রোপচারে সাফল্যের মুখ দেখলেন হাসিবুল শেখ ও তার স্ত্রী মামনি বিবি। এ ধরনের ঘটনা শুধু বিরল নয় যথেষ্ট ঝুঁকিপূর্ণ। হাসপাতাল সুপারের অনুমতি এবং সকল ওটি স্টাফদের সহযোগিতায় এই বিরল অস্ত্রোপচার সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
দিন আনা দিন খাওয়া হাসিবুলের এই বিরল অস্ত্রোপচারের ভার বহন করা সম্ভব ছিল না। এর আগে তার স্ত্রীর দুবার সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে, প্রায় আশা ছেড়েই দেন তিনি। বিশিষ্ট চিকিৎসক পবিত্র বেপারীর পরামর্শে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে দুই সুস্থ সন্তানের জন্ম দেন মামনি বিবি। একটি কন্যা ও একটি পুত্র সন্তানের মুখ দেখল পরিবার। বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। এই নজিরবিহীন ঘটনায় অত্যন্ত খুশির হাসিবুলের পরিবার।


More Stories
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা
পরকীয়া কাণ্ডে খুন, স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৫
মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা : ক্ষমার অযোগ্য অপরাধ বললেন শুভেন্দু