Home » লুটেরা থেকে পদ্মাবত-জন্মদিনে দেখে নিন রণবীরের সেরা পারফরমেন্স

লুটেরা থেকে পদ্মাবত-জন্মদিনে দেখে নিন রণবীরের সেরা পারফরমেন্স

সময় কলকাতা দিবসঃ বলিউডে এই জেনারেশনের সেরা ভার্সেটাইল অভিনেতা যদি কেউ হন, তিনি রণবীর সিং। ২০১০ সালে ব্যান্ড বাজা বারাত দিয়ে বলিউডে পা রাখার পর তাঁর কেরিয়ার গ্রাফ শুধু ওপরদিকেই উঠেছে। আজ তাঁর জন্মদিনে দেখে নিন কয়েকটি সেরা পারফরমেন্স,

• লুটেরা- লুটেরাকে বলিউডের মাস্টারপিস বলা হয়। আদ্যপান্ত পুরো সিনেমাটি জুড়ে রণবীরের পারফরমেন্স ছিল নজরকাড়া। সেই সঙ্গে সোনাক্ষী সিনহা ও বিক্রান্ত মেসির অভিনয়ও ছিল তুলনাহীন। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিলেন রণবীর। অভিনয়ের এতগুলো শেড অসম্ভব দক্ষতায় পার করেছিলেন তিনি।

• গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা- সঞ্জয় লীলা বনশালীর এই সিনেমাতে প্রত্যাকটা সিনে রণবীর ছিলেন একেবারে পারফেক্ট। চরিত্রের প্রতিটি খুঁটিনাটি এত সুন্দর ভাবে রপ্ত করেছিলেন তিনি যে, তাঁকে ছাড়া এই সিনেমায় আর কাউকেই ভাবা সম্ভব নয়।

• বাজিরাও-মস্তানি- পেশোয়া বাজিরাওয়ের চরিত্রে অনবদ্য রণবীর। ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার তিনি পেয়েছিলেন এই সিনেমার জন্য। সিনেমাটিতে একজন যোদ্ধা, সেইসঙ্গে প্রেমিকের অনবদ্য সংমিশ্রণ ঘটিয়েছিলেন রণবীর। যোগ্য সঙ্গত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন।

• পদ্মাবত- সঞ্জয় লীলা বনশালির সঙ্গে রণবীরের জুটি এই সিনেমাতে ম্যাজিক তৈরি করেছিল। আলাউদ্দিন খলজির ক্রূরতা তাঁর চোখেমুখে এতটাই প্রভাব ফেলেছিল যে, আলাউদ্দিন খিলজির চরিত্রে আর কোনওদিন কাউকে ভাবা সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

About Post Author