সময় কলকাতা ডেস্কঃ অবশেষে মুক্তি পেল আলিয়া ভাট প্রযোজিত ছবি ‘ডার্লিংস’-এর টিজার। শাহরুখের রেড চিলিসের সঙ্গেই জুটি বেঁধে আসছে আলিয়া প্রযোজিত এই ছবি। নেটফ্লিক্সে ৫ আগস্ট মুক্তি পাচ্ছে এই ডার্ক কমেডি ফিল্ম।

গোটা টিজারে একটি ব্যাঙ এবং একটি বিছে সম্পর্কে গল্প বলতে শোনা যায় আলিয়া ভাটকে। টিজারের শুরুতে আলিয়া এবং বিজয় ভার্মার প্রেম-ঝগড়া চোখে পড়ে। একসময় মায়ের আশীর্বাদ নিয়েই বিয়ে করেন আলিয়া-বিজয়। কিন্তু, বিয়ের পর থেকে সম্পর্ক অন্যদিকে মোড় নেয়। মা এবং মেয়ের বেঁচে থাকার লড়াইয়ের গল্প বলবে এই ছবি। ছবিতে নিজেদের জীবনযুদ্ধ কীভাবে চালিয়ে যাচ্ছেন তাঁরা, সেই দিকটা ফুটে উঠবে। মুম্বই শহরের ওপরে ভিত্তি করেই তৈরি হয়েছে এই কাহিনী৷ আলিয়ার শেষ ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ বেশ প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের৷
নেটফ্লিক্সের এই সিনেমা আলিয়া অভিনীত প্রথম থ্রিলার ধর্মী সিনেমা। আলিয়া, শেফালি শাহ, বিজয় বর্মা ছাড়াও সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রোশন ম্যাথু। পরিচালনা করেছেন জস্মিত কে রিন।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?