Home » বাইসাইকেল নিয়ে কেদারনাথ ভ্রমণ

বাইসাইকেল নিয়ে কেদারনাথ ভ্রমণ

সময় কলকাতা ডেস্কঃ স্বপ্ন ছিল কেদারনাথ ভ্রমণের। কিন্তু অর্থাভাবে তা পূরণ হয়ে উঠছিল না। তাই এবার নিজেদের স্বপ্ন পূরণ করতে বাইসাইকেল নিয়েই ‘সেভ ড্রাইভ সেভ লাইভ’ এই উক্তিটিকে সামনে রেখে পরিবেশ রক্ষার বার্তা দিতে দেবভূমি কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দিল ২ যুবক।

কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের সীমান্তবর্তী জামালদহের কালীবাড়ি পাড়ার বাসিন্দা সুমন চক্রবর্তী ও শুভঙ্কর সাহা। পরিবেশ রক্ষার বার্তা দিতেই মঙ্গলবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে তারা। এই অভিনব যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় আট থেকে আশি সকলেই।

জানা গিয়েছে,জামালদহের ওই দুই যুবক দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করেছিলেন এমনই একটি বার্তা দিতে,যা সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। তবে প্রয়োজনীয় অর্থের অপ্রতুলতার কারণে তাদের সেই পরিকল্পনা আর সফল হয়ে ওঠেনি। অবশেষে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে হাতে কিছু টাকা ও সাইকেল নিয়ে ৫ জুলাই তারা নিজেদের উদ্দ্যেশে বেরিয়ে পড়ে।

About Post Author