Home » গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব

গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব

সময় কলকাতা ডেস্কঃ লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হতে পারে দিল্লির হাসপাতালে। শনিবার গভীর রাতে দোতলা সিড়ি দিয়ে পা পিছলে পড়ে যান লালু প্রসাদ। বুকে, পিঠে ,পায়ে চোট লাগে। পাটনার পারস হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আই সি সি ইউ তে ভর্তি থাকলেও পড়ে তাকে জেনারেল বেডে দেওয়া হয়। কিন্তু বুধবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবার আইসিসি-ইউ-তে ভর্তি করা হয় লালু প্রসাদ যাদবকে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন তেজস্বী যাদবের সঙ্গে। এছাড়াও তেজস্বী যাদবের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ একাধিক রাজনৈতিক বিশিষ্ট নেতারা।

লালু যাদবের মেয়ে রোহিণী আচার্য একটি ছবির শেয়ার করে লিখেছেন, ‘আমার নায়ক, আমার সমর্থন বাবা। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।‘

About Post Author