Home » শিরশ্ছেদ করলে ইনাম ঘোষণা করে গ্রেফতার

শিরশ্ছেদ করলে ইনাম ঘোষণা করে গ্রেফতার

সময় কলকাতা ডেস্ক :  শিরশ্ছেদ করার ‘উস্কানিমূলক’ বার্তার মাধ্যমে শত্রুতা ছড়ানোর অভিযোগে গ্রেফতার জনৈক সালমান চিশতি । উল্লেখ্য, চিশতি জানিয়েছিলেন নুপুর শর্মার শিরশ্ছেদকারীকে তিনি পুরস্কৃত করবেন।ভাইরাল ভিডিও মারফত নুপুর শর্মার  শিরশ্ছেদ করার ‘উস্কানিমূলক’ বার্তা ছড়ানোর কয়েকঘন্টার মধ্যে তিনি গ্রেফতার হয়ে যান। কর্মসূত্রে আজমীর দরগার সঙ্গে সম্পর্ক থাকা সালমান চিশতির একটি ভিডিও মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোরগোল ফেলে। কয়েক ঘন্টার মধ্যে গভীর রাতে তাকে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশ।

ভাইরাল হওয়া পোস্টে বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার শিরশ্ছেদ করার আহ্বান জানাতে দেখা যায় চিশতিকে।আজমির পুলিশ মঙ্গলবার গভীর রাতে তাকে  আজমীর থেকেই গ্রেফতার করে।মিডিয়ার স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার বিকাশ সাংগওয়ান গণমাধ্যমকে বলেছেন, “সালমান চিশতিকে গতকাল রাতে আজমির পুলিশ গ্রেফতার করেছে।  আজমির দরগার ধর্মীয় পাঠক চিশতিকে  সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।”

মঙ্গলবার থেকেই রাজস্থান পুলিশ চিশতির সন্ধানে তল্লাশি জারী রেখেছিল। উল্লেখ্য,নবী মোহাম্মদকে নিয়ে মন্তব্য করার জন্য বর্তমানে সাসপেন্ড হওয়া বিজেপির মুখপাত্র নুপুর শর্মার শিরশ্ছেদকারী যে কোনও ব্যক্তিকে তার বাড়ি পুরস্কার স্বরূপ উপহার দেওয়ার জন্য তাঁর প্রতিশ্রুতির ঘোষণা করেছিলেন চিশতি ।

প্রসঙ্গত,ভিডিওটি ভাইরাল হওয়ার পরে চিশতির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির ধারা ১৫৩এ (ধর্মের ভিত্তিতে শত্রুতা প্রচার) এর অধীনে মামলা করা হয়েছিল।।

About Post Author