সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ জল্পনার অবসান! অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এবার দ্বিতীয় বিবাহ সেরেই ফেললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, চন্ডীগড়ে নিজের বাড়িতেই পাত্রী গুরপ্রীত কাউরের(৩২) সঙ্গে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমেই বিবাহ সম্পন্ন হচ্ছে। অতিথিদের মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তি সহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সকালেই এসে অনুষ্ঠান বাড়িতে উপস্থিত হন রাজ্যসভার সাংসদ আপ নেতা রাঘব চাড্ডা। বিয়ের মেনুতে মূলত নিরামিষ জাতীয় খাবার রয়েছে। কড়াই পনির,তন্দুরি কুলচা, ডাল মাখানি ,নবরত্ন বিরিয়ানি সহ মৌসুমী সবজিয়ান, এপ্রিকট স্টাফ্ট কুপ্তা, লুসাগনা সিলিয়ানো, বুরানি রায়তা সহ নানা পদের মিষ্টি।

উল্লেখ্য, গুরপ্রীত কৌর পেশায় একজন চিকিৎসক। হরিয়ানার কুরুক্ষেত্র জেলার পেহোয়ার বাসিন্দা তিনি। তাঁর বাবা ইন্দ্রজিৎ সিংহ একজন কৃষক। তাঁর মা গৃহবধূ। গুরপ্রীতরা তিন বোন। তাদের মধ্যে সবথেকে ছোট গুরপ্রীত। দুই দিদিই বিদেশে থাকেন।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির