Home » উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৯

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৯

সময় কলকাতা ডেস্কঃ উত্তরাখণ্ডের নৈনিতালের রামনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ঢেলা নদীতে পড়ে যায়। জানা গিয়েছে, গাড়িতে থাকা ১০ জন যাত্রীর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। ঘটনাস্থল থেকে একটি নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

সূত্র মারফত জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জনই পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা। বাকিরা রামনগরের বাসিন্দা। দুর্ঘটনায় গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই ওই এলাকায় চলছে প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টিতে ভরে গিয়েছে ঢেলা নদী। নদীর জল উপচে চলে এসেছে রাস্তায় । রাস্তা আর নদী আলাদা করা মুশকিল। সেই কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগেও এখানে বড় দুর্ঘটনা ঘটেছে।

About Post Author