Home » আসামে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৪

আসামে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৪

সময় কলকাতা ডেস্ক : আসামের বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ।প্রাণ যাচ্ছে শিশুদের, সাধারণ মানুষের প্রাণহানী হচ্ছে, প্রাণ হারাচ্ছে গবাধি পশুরা।বিষয়সম্পত্তি হারিয়ে বিপর্যস্ত মানুষ অধিকাংশ স্থানে প্রাণ বাঁচাতেই ব্যস্ত।সংখ্যাতত্বের হিসেবে শুক্রবার আসামের বন্যা পরিস্থিতি তীব্রতর আকার নিয়েছিল , শনিবার অবস্থার সামান্য উন্নতি ঘটেছে।শনিবার রাজ্যে ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা ২২ লক্ষ ১৭ হাজার। শনিবার রাত পর্যন্ত পাওয়া খবরে  বন্যা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে। একদিন আগেও বন্যাদুর্গত মানুষের সংখ্যা ছিল ২৯ লক্ষেরও বেশি। অবস্থার সামান্য উন্নতি ঘটলেও সার্বিক পরিস্থিতি এখনও ভয়াবহ।

উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত প্রাপ্ত সংবাদে আসামের ৩৫টি জেলার মধ্যে ২৭টি জেলা বন্যা কবলিত যেখানে ১৯৩৪টি গ্রামের মানুষ বন্যাদুর্গত।কাছাড় জেলা থেকে শনিবারও এসেছে মৃত্যুর খবর। ফলশ্রুতি, এই বছরে এপ্রিল থেকে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যুর সংখ্যা ১৭৪-এ পৌঁছেছে। বন্যা ও ভূমিধ্বসের কারণে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তা উদ্বেগের কারণ।

কিছু কিছু জেলায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, কারণ প্রধান নদীগুলির জলপ্লাবন-হ্রাসের প্রবণতা দেখিয়েছে, যদিও ব্রহ্মপুত্র, কপিলি, ডিসাং এবং বুরহিডিহিং প্লাবিত বেশ কিছু জায়গায় জল বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।কাছাড় সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলাগুলির মধ্যে অন্যতম প্রধান যেখানে এখনও প্রায় ১২ লক্ষ ৩২ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে, নওগাঁ জেলায় ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা ৩ লক্ষ ৮০ হাজার।।

About Post Author