Home » বাড়ছে করোনা, উদ্বেগ ৫ রাজ্যে

বাড়ছে করোনা, উদ্বেগ ৫ রাজ্যে

সময় কলকাতা ডেস্ক: দেশের দৈনিক সংক্রমণের পরিসংখ্যান ক্রমশঃ অস্বস্তি বাড়াচ্ছে। পাশাপাশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এর নতুন ভ্যারিয়েন্ট। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সক্রিয় রোগের সংখ্যা এবং মৃতের সংখ্যা। যা নিয়েও নতুন করে বাড়ছে উদ্বেগ । বর্তমানে রাজধানীর পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে এলেও উদ্বেগজনক অবস্থায় রয়েছে পাঁচটি রাজ্য। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কেরল এরপর রয়েছে বাংলা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটক।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য জানাচ্ছে, দেশে গত একদিনে করোনাক্রান্ত হয়েছেন ১৮,৮৪০ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ২৮ জন। ভারতে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৫৩ হাজার ৯৮০ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ। তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ১৯৮ কোটি ৬৫ লক্ষেরও বেশি মানুষ ডোজ করোনার টিকা পেয়েছেন।

About Post Author