সময় কলকাতা ডেস্কঃ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ। প্রায় ১৬ জনেরও বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার জম্মু ও কাশ্মীরে অমরনাথের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহা এবং কালীমাতার মাঝামাঝি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। সূত্রের খবর, অমরনাথের গুহার উপর থেকে জল নামতে শুরু করে। যার ফলে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে একের পর এক ক্যাম্পে। বিপর্যস্ত প্রায় ২৫টি পুণ্যার্থী শিবির। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর মনোজ যোশীর সঙ্গে যোগাযোগ করেন। ঘটনা সম্পর্কে খবর নেন। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বন্ধ থাকবো অমরনাথ যাত্রা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর