সময় কলকাতা ডেস্কঃ উল্টোরথ উপলক্ষে এক বিশাল জনবিস্ফোরণের সাক্ষী থাকল শ্রীধাম পুরী। একদিকে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা, এর মধ্যেই এই জনবিস্ফোরণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞ মহলে। এ বিষয়ে কড়া বার্তা জারি করেছে উড়িষ্যার প্রশাসনিক বিভাগ। এছাড়াও ভুবনেশ্বর বিমানবন্দর, পুরী স্টেশন এবং কালেক্টরেট অফিস থেকে ক্রমাগত মাইকিং করা হছে মাস্ক পরবার জন্য। তা সত্বেও কোনোরকম সতর্কতা দেখা গেলনা তীর্থ যাত্রীদের মধ্যে। ফলে পরবর্তীতে করোনার ঢেউ ঠিক কোন আকার ধারণ করতে চলেছে তা নিয়ে যথেষ্ট চিন্তায় বিশেষজ্ঞরা।

শাস্ত্র অনুযায়ী, আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়াতে রথযাত্রা করে শুক্লা একাদশীর দিন পূর্ণযাত্রার নিয়ম মেনেই শুরু হয় পুরীর রথ যাত্রা। নির্দিষ্ট সময় মেনেই চলতে থাকে বিভিন্ন পূজার্চনা, জপ ও হোমাদি অনুষ্ঠান। আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে উল্টোরথের প্রস্তুতি। নিয়মরীতি মেনেই গুন্ডিচা মন্দিরেপূজার পরে শুরু হয় তিনটি দেবতার উদ্দেশ্যে মালা নিবেদন এবং তিনটি রথকে পবিত্র করে সারদা বালিতে স্থাপন করা হয়। বিকেলের দিকে সমস্ত নিয়ম পালনের পর মাসির বাড়ি থেকে তিন দেবদেবী ফিরবেন ঘরে। উল্টো রথযাত্রার সময় নর্তকীরা দেবতাদের উদ্দেশ্যে বলি হিসাবে প্রদর্শন করেন প্রাচীন নৃত্য। এছাড়াও উৎসর্গ করা হয় ‘পোদা পিঠা’ নামের ভাত, নারকেল, মসুর এবং গুড় সমন্বিত অনন্য সুস্বাদু পদ। এভাবেই সমস্ত নিয়মের অন্তিম পর্বে তিন ভগবানের রথ এসে থামে মৌসিমা মন্দিরে।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭