সময় কলকাতা ডেস্ক: করোনা ভাইরাসের কবলে এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবার করোনা থাবা বসাল ৮৮ বছর বয়সী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শরীরে। লন্ডন থেকে শান্তিনিকেতনে আসার পরেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। শান্তিনিকেতনের গ্রামের বাড়িতেই আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি, সেখানেই চলছে সমস্ত রকম চিকিৎসা।

দীর্ঘসময় লকডাউনের কারণে শান্তিনিকেতনে আসতে পারছিলেন না তিনি। প্রায় দুবছর পর পৈতৃক ভিটেতে আসার সুযোগ হয় তার। তিনি জানান, শান্তিনিকেতনে আসার পরদিন অর্থাৎ গত শনিবার রাত থেকেই তিনি অসুস্থতা অনুভব করেন। সেই কারণেই তিনি খুব একটা বাইরে যাচ্ছিলেন না তিনি। সেখানে কারও সাথে দেখাও করেননি তিনি। জানা গেছে, আজ শনিবার তার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। তারপর ১০ জুলাই অর্থাৎ আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাঁর।কিন্তু বর্তমানে তিনি করোনায় আক্রান্ত হওয়ায় সমস্ত পরিকল্পনা সাময়িক সময়ের জন্য বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তিনি শান্তিনিকেতনের বাড়িতেই আপাতত আইসোলেশনে থাকবেন বলে জানা গেছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর