Home » অমরনাথে সুরক্ষিত বাংলার ৬ যাত্রী

অমরনাথে সুরক্ষিত বাংলার ৬ যাত্রী

সময় কলকাতা ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ। প্রায় ১৬ জনেরও বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। ভেসে গেছে বহু পুণ্যার্থীর ক্যাম্প। যার মধ্যে এ রাজ্যর ধূপগুড়ির ৬জন বাসিন্দা রয়েছেন। যদিও এখন তারা সুরক্ষিত বলেই জানা গেছে।

শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ অমরনাথের কালিমাতা গুহা ও অমরনাথ গুহার মাঝে আচমকাই প্রবল আওয়াজ করে নেমে আসে প্রবল জলধারা। নিমেষের মধ্যে তছনছ করে দেয় প্রায় ২৫টি পুণ্যার্থী শিবির। ভেসে যান বহু পুণ্যার্থী। যার মধ্যে পশ্চিমবঙ্গের ধূপগুড়ির ৬জন বাসিন্দা ছিলেন। যাদের নাম অজয় ঘোষ, অপু পাল, অপু ভাওয়াল, দেবব্রত সরকার, বিধান সাহা, ও সুভজিত পাল। একটা সময় ৬ জনই একে অন্যের থেকে আলাদা হয়ে গেলেও আপাতত শেষ পাওয়া খবর অনুযায়ী ৬ জনই সুরক্ষিত রয়েছে।

দীর্ঘ সময় প্রবল দুশ্চিন্তায় কাটানোর পর আপাতত স্বস্তির নিঃশ্বাস নিয়েছে এই ছ জনের পরিবার। আপাতত এই ছ জনের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে পরিবার। এই ছ জন প্রত্যেকেই পেশায় ব্যবসায়ি। তাঁরা ট্রেনে অমরনাথ যাত্রায় গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা হেঁটে অমরনাথের দিকে রওনা দেন। মাঝে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ছ জনই ছন্নছাড়া হয়ে গেলেও পরে আবার তাঁরা নিরাপদে ফিরে আসেন। এখন শুধু সকলের নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষা।

 

About Post Author