Home » সুস্বাদু, মুখরোচক তোপসে মাছের ঝাল

সুস্বাদু, মুখরোচক তোপসে মাছের ঝাল

তোপসে মাছের ফ্রাই তো অনেক খেয়েছেন। তোপসে মাছের ঝাল ও যে হয়ে উঠতে পারে মুখরোচক তার আজ পাঠশালা ।এই রেসিপি রবিবাসরীয় যদিও  যেকোনও দিন, যেকোনও সময় এই পদ রেঁধে বাড়ির সবার মন জিতে নেবেন।

 মেনু :

৬ জনের জন্য জিভে জল আনা তোপসে মাছের ঝাল

উপকরণ :

হাফ কিলো তোপসে মাছ
 ৩টি পেঁয়াজ ৩টি টমেটো ৩ চামচ ধনে পাতা ৬ টি ঝাল কাঁচা লঙ্কা আধ চামচ কাশ্মীরি লাল গুঁড়ো ১ চামচ আদা কুচি ৫ কোয়া রসুন আধ চামচ সাদা সর্ষে, সামান্য কালো সর্ষে,১ চামচ সাদা জিরে, জিরে গুঁড়ো পরিমান মত (আধ থেকে এক চামচ) হলুদ  স্বাদ অনুযায়ী নুন ও  ৪টি করে এলাচ ও ৪ টি লবঙ্গ নামেমাত্র চিনি ও আধ চামচ গুঁড়ো গরম মশলা

রন্ধন প্রণালী  :

তোপসে মাছগুলিকে ভালো করে ধুয়ে নুন,হলুদ দিয়ে মাখিয়ে  টমেটো ও পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রাখতে হবে .আর কাঁচা লঙ্কা,রসুন, আদা,গোটা সাদা জিরে, কাল ও সাদা সরিষা অল্প নুন দিয়ে পেস্ট করে রাখতে হবে।
 হেঁশেলে একটি কড়াইতে ১০০ গ্রাম বা তার সামান্য বেশি সাদা তেল গরম করে  মাছগুলো ভাল করে ভেজে নিতে হবে।. ত সেই তেলে শুকনো লঙ্কা,এলাচ,লবঙ্গ, সাদা জিরেও কাল সর্ষে ফোড়ন দিয়ে দিলাম. ফোড়ন দেওয়া হলে সামান্য সময়ের ব্যবধানে তেলের মধ্যে কুচোনো পেঁয়াজ দিয়ে দিতে হবে।
 ভাজা হতে থাকা পেঁয়াজ অল্প লালচে আভা পেতেই টমেটো কুচি দিতে হবে। মাত্রা অনুযায়ী নুনও হলুদ দিয়ে মিশিয়ে ভালো করে ভাঁজতে হবে।এবার মসলার পেস্ট ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে কষাতে হবে।মসলা থেকে তেল ছেড়ে গেলে পরিমাণমতো জল ও অল্প চিনি দিয়ে সমস্ত উপকরণ ভালো করে ফোটাতে হবে।দ্রবণ ফুটে হলে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলে দিতে হবে।এবার ঝোলের মধ্যে গরম মসলা ছড়িয়ে দিতে হবে।  মাছগুলিকে সবচেয়ে বেশি তাপমাত্রায় পাঁচ মিনিটের কম সময়ে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। ঝোল জমাট বেঁধে এলে গ্যাস বন্ধ করে জমাট বাঁধা মাছের পদে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে।  তোপসে মাছের ঝাল এবার পরিবেশন করার অপেক্ষামাত্র।।

About Post Author