সময় কলকাতা ডেস্কঃ ছাঁচ ছাড়াই দুই হাতের সাহায্যে সন্দেশ বানিয়ে নিতে পারবেন আপনিও। তাই এবার বাড়িতে ক্ষীরের সন্দেশ বানান আর তারপর ঠাকুরের পূজোয় দিয়ে প্রসাদ হিসাবে পরিবেশন করুন।
ক্ষীরের সন্দেশ তৈরির উপকরণ
• ৩ কাপ ক্ষীর
• ১ চা চামচ ঘি
• ১/৫ চা চামচ এলাচ গুঁড়ো
পদ্ধতি

প্রথমে একটা শুকনো থালাতে ঘি মাখিয়ে রাখতে হবে। এবার একটা বড় বাটিতে ক্ষীর নিয়ে তাতে এলাচগুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর পছন্দ মতো ছাঁচে ঘি মাখিয়ে নিয়ে পরিমাণ মতো ক্ষীর দিয়ে ছাঁচটা ভরাট করে হালকা একটু চেপে দিতে হবে। তারপর আসতে আসতে ছাঁচের থেকে সন্দেশটা বের করে নিতে হবে। এইভাবে সবগুলো সন্দেশ বানিয়ে নিয়ে পরিবেশন করুন ।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার