Home » মাঠে খেলতে গিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায় সৌরভ

মাঠে খেলতে গিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায় সৌরভ

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ পাঁচ দিন ধরে খোঁজার পর অবশেষে বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হল নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃত সৌরভ বাউড়ি ৬ই জুলাই বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল এলাকার একটি খেলার মাঠে। খেলার মাঠ থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় সৌরভ।

সৌরভের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয় তারপর এলাকায় কার্যত চিরুনি তল্লাশি চালায় পুলিশ এবং স্থানীয় গ্রামবাসীরা। তা সত্ত্বেও ৫ দিন খোঁজ মেলেনি সৌরভের। রবিবার সকাল ১১ টা ৩০ নাগাদ স্থানীয়রা দেখতে পায় সৌরভের মৃতদেহ তাদের বাড়ির পাশের একটি জঙ্গলে পড়ে আছে। খবর দেওয়া হয় অন্ডাল থানায়। ঘটনাস্থলে আনা হয় পুলিশ কুকুর। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

সৌরভের পরিবারের দাবি বিগত চার দিন ওই জঙ্গলেও খোঁজা হয়েছে কিন্তু সৌরভের মৃতদেহ পাওয়া যায়নি। পরিবারের বক্তব্য অনুযায়ী রবিবারেই ফেলা হয়েছে সৌরভের মৃতদেহ এই জঙ্গলে।

 

About Post Author