সময় কলকাতা ডেস্ক: প্রত্যেক বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এই দিনটি মূলত পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ, লিঙ্গ বৈষম্য, মানবাধিকার সম্পর্কে মানুষকে সচেতন করে।
করোনাকালে মানুষকে জনসংখ্যাবৃদ্ধির ব্যাপারে আরও বেশি করে সচেতন করাটাও প্রয়োজন। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জনবিস্ফোরণে লাগাম টানতেই এবছরের থিম ঠিক করা হয়েছে। এ বছরের থিম হল, ‘৮০০ কোটির পৃথিবী : সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়।১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক