সময় কলকাতা ডেস্কঃ মাত্র চার বছর বয়সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলল বাঁকুড়ার দেবজিৎ ঘোষ। উচ্ছ্বসিত পরিবার।
বয়স মাত্র চার বছর। এখনও গুছিয়ে কথা বলতে শেখেনি। এর মধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল বাঁকুড়ার পাত্রসায়ের থানার অন্তর্গত নান্দুড় গ্রামের দেবজিৎ ঘোষ। রীতিমতো খুশির হাওয়া পরিবার এবং গ্রামের মানুষদের মধ্যে। পরিবারের মতে, দেবজিৎ যখন বসতে শিখেছে তারপরেই দেবজিতের জন্মদিনে তার বাবা তাকে তবলা কিনে দেন। ধীরে ধীরে তবলায় দক্ষ হয়ে ওঠে দেবজিৎ। ছেলের এই প্রতিভা নজর কেড়ে নেয় পরিবারের। তারপরেই একজন শিক্ষকের সংস্পর্শে আসে দেবজিৎ। দেখতে দেখতে তবলাতে পারদর্শী হয়ে ওঠে সে। মাত্র চার বছর বয়সে তার এই প্রতিভা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে জায়গা করে নেয়।

স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের মধ্যে খুশির হাওয়া। তবে, শুধুমাত্র তবলা নয় নিয়ম করে নিজের পড়াশোনাও করে দেবজিৎ। তার এই সাফল্যে উচ্ছ্বসিত তার শিক্ষকও। আগামী দিনে দেবজিৎ যাতে আরও বড় হয়ে উঠতে পারে, তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা দিয়েছেন দেবজিতের পরিবার।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!