Home » কমলো করোনার দৈনিক সংক্রমণ

কমলো করোনার দৈনিক সংক্রমণ

সময় কলকাতা ডেস্কঃ খানিকটা কমলো করোনার দৈনিক সংক্রমণ। তবুও মারণ ভাইরাসকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন  ১৬ হাজার ৬১৫ জন। পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা  ১ লক্ষ ৩১ হাজার ৪৩ জন। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। কোভিডের সংক্রমণ রুখতে বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র ।উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে।

 

পরিসংখ্যান বলছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে কম। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪৭৪ জনের। সুস্থতার হারও স্বস্তিজনক। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন করোনা থেকে মুক্ত হয়ে  ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। খানিকটা স্বস্তি মিলেছে সংক্রমণের হারে। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হারে ৩.২৩ শতাংশ।

About Post Author