Home » বেতন না পাওয়ায় বিক্ষোভ হাসপাতালের অস্থায়ী কর্মীদের

বেতন না পাওয়ায় বিক্ষোভ হাসপাতালের অস্থায়ী কর্মীদের

সময় কলকাতা ডেস্ক: সময় মত হচ্ছে না বেতন। মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও এখনো বেতন হওয়ার কোন নাম নেই। তাই মঙ্গলবার সকালে কাজ বন্ধ রেখে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা।

বিক্ষোকারীদের দাবি, নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করলেও তাদের সময়মত বেতন দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদেই তারা সরব হয়েছেন। তাদের দাবি নির্দিষ্ট সময়ে বেতন দিতে হবে। এছাড়াও বেতন বৃদ্ধি করতে হবে। এই দাবিতেই এদিন বিক্ষোভ দেখান হাসপাতালের অস্থায়ী কর্মীরা। সময় মত বেতন না হলে আগামী দিনে বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। এদিকে হাসপাতালে পরিষেবা যাতে কোন ভাবে ব্যাহত না হয় তার জন্য অল্প সংখ্যক কর্মী কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন৷ যদিও পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গিয়েছে। এরপর আজকের মধ্যেই কর্মীদের বেতন হবে বলে আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

 

About Post Author