সময় কলকাতা ডেস্ক: এবার একইসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ঈশা সাহা ও ইন্দ্রনীল সেনগুপ্ত। তিতিন নামক একটি ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা। এই বিষয়ে জোড় চর্চা চলছে টলিপাড়ায়। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় ঈশা ও ইন্দ্রনীলের বিশেষ সম্পর্কের কথা। এই নতুন ছবিই কী ঘোরাবে তাদের সম্পর্কের মোড়?
নতুন এই বাংলা ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকেও। ছবিতে পায়েল ও ইন্দ্রনীল থাকছেন দম্পতির ভূমিকায়। আর ঈশা অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ রোলে ধরা দেবেন। ‘তরুলতার ভূত’ ছবিটি করার পর থেকেই ইন্দ্রনীল এবং ঈশার ঘনিষ্ঠতার সূত্রপাত বলে জানা যায়। অবশ্য ওই ছবিতে তাঁদের অনস্ক্রিন ভালবাসার সম্পর্ক ছিল না।

নিজের প্রাইভেট জীবন সম্পর্কে কখনো ক্যামেরার সামনে কিছু বলতে পছন্দ করে না ইন্দ্রনীল। পেশাদার জীবন ছাড়া ব্যক্তিগত কোনকিছু নিয়ে তাকে মুখ খুলতে দেখা যায়নি মিডিয়ার সামনে।বরখা সেনগুপ্তের সঙ্গে দাম্পত্যে চিড় ধরেছে কিনা সে বিষয়েও তিনি স্পষ্ট করে কিছু জানান নি। অন্যদিকে ইশাও তাঁর সম্পর্ক নিয়ে খোলসা করেননি কিছুই। তবে এবার কাজের সূত্রে ইন্দ্রনীল এবং ঈশা পাশাপাশি আসবেন। সেপ্টেম্বরের শেষের দিকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র