Home » মা হতে চলেছেন ক্যাট 

মা হতে চলেছেন ক্যাট 

সময় কলকাতা ডেস্কঃ কয়েক সপ্তাহ আগেই সুখবর ঘোষণা করেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপু্র। তাদের ঘরে আসতে চলেছে এক নতুন অতিথি। কিছুদিন যেতে না যেতেই ফের গুঞ্জন, এবার তা ক‍্যাটরিনা কাইফকে নিয়ে। বলিউডের এই সুন্দরীও নাকি মা হতে চলেছেন!

আসলে বেশ কিছুদিন ধরে জনসমক্ষে আসা বন্ধ করে দিয়েছেন ক‍্যাটরিনা। বিমানবন্দরে, বলিউড পার্টিতে, এমনকি সোশ‍্যাল মিডিয়া থেকে দূরে রয়েছেন তিনি। আর তাতেই নেটিজেনদের একাংশের সন্দেহ, ক‍্যাটরিনাও হয়তো সন্তানসম্ভবা। সূত্রের খবর আগামী ১৬ জুলাই নিজের জন্মদিনেই নাকি বড় ঘোষণাটা করবেন ক‍্যাট। শেষবার করন জোহরের ৫০ তম জন্মদিনে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকেই আর দেখা নেই অভিনেত্রীর।

অবশ‍্য এর আগেও তার বিয়ের ঠিক প‍রই খবর ছড়িয়েছিল মা হতে চলেছেন তিনি। ক‍্যাটরিনা এবং ভিকির পরিবার এটিকে সেই সময় গুজব বলে উড়িয়ে দিলেও এক সূত্র সংবাদ মাধ‍্যমকে জানিয়েছিল, খবর সত‍্যি। ক‍্যাটরিনা বাস্তবিকই সন্তানসম্ভবা। তবে তাঁর কাজের কোনোরকম সমস‍্যা এতে হচ্ছে না বলেই জানিয়েছিল সূত্র। মেরি ক্রিসমাসের শুটিং করছেন ক্যাটরিনা। তবে এ ব‍্যাপারে এখনও পর্যন্ত ভিক‍্যাট জুটির কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

About Post Author