সময় কলকাতা ডেস্ক: গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ । গুরুরেব পরংব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।
এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পদ্ম, পুষ্প সহকারে অন্তরের ভক্তি ও শ্রদ্ধা জানিয়ে মহা সমারোহে গুরু পূর্ণিমা পালিত হল বেলুড় মঠে।
গুরু পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে এই বৈদিক মন্ত্রোচ্চারনের মধ্যে দিয়েই স্মরণ করা হয় দীক্ষা গুরুকে। ভারতের সনাতন শাস্ত্রের এই মন্ত্রোচ্চারণ গুরু ও শিষ্যর মধ্যে যোগসূত্রের বন্ধন তৈরি করে। আজ এই মান্যতাকে পাথেয় করেই অগণিত ভক্তের সমাবেশ হয় হাওড়ার বেলুড় মঠে। গত দুই বছর কোভিডের কারণে ভীষণ কড়াকড়ির মধ্যেও একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ। দু বছর পরে মহামারীর প্রকোপ কম থাকায় বুধবার বেলুড় মঠে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দকে প্রণাম নিবেদন করেন তাঁরা।

গত দুই বছর কোভিডের কারণে আসতে পারেন নি দর্শনার্থীরা। এবার গুরু পূর্ণিমার দিনে নিজের গুরুদেবকে দর্শন করতে পেরে খুব ভালো লাগছে ভক্তদের, জানান তারা। দর্শনার্থী রিতা সাহা জানান, ‘এখানে এলে মনের শান্তি পাই। ঘরের কথা ভুলে যাই। আবার এখান থেকে যখন বেরিয়ে যাই তখন আবার বাড়ির কথা মনে পড়ে।’

সনাতন শাস্ত্র মতে এই দিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়৷ তাই এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা৷ গুরুকে স্মরণ করা হয়, আলাদা করে কৃতজ্ঞতা জানানো হয়। সেই মত এবারও শাস্ত্রীয় রীতি নীতি আচার অনুষ্ঠান মেনে গুরু পূর্ণিমার অনুষ্ঠান পালিত হচ্ছে বেলুড় মঠে।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ