Home » ইডি তলবের মুখে মলয় ঘটক

ইডি তলবের মুখে মলয় ঘটক

সময় কলকাতা ডেস্কঃ কয়লা পাচারকাণ্ডে ফের একবার ইডির তলবের মুখে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। শুক্রবার সকালে ১১টায় তাঁকে দিল্লিতে তলব করেছে ইডি। কয়লাকাণ্ডে এই নিয়ে চতুর্থবার ইডি তলবের মুখে পড়লেন আসানসোলের বিধায়ক। উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ চলাকালীন একাধিকবার মন্ত্রী মলয় ঘটকের নাম উঠে এসেছে।

এদিকে, এবার ইডির নজরে পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোও। সূত্রের খবর, শুক্রবার সকাল ১১টা নাগাদ দিল্লির সদর দফতরে ডাকা হয়েছে বাঘমুণ্ডির বিধায়ককে। দীর্ঘদিন তৃণমূলের যুব সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সুশান্ত। ২০২১ সালের আগস্ট মাস পর্যন্ত পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন তিনি। একুশের নির্বাচনে বাঘমুণ্ডি থেকে বিধায়ক হন সুশান্ত মাহাতো। পাশাপাশি, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন সুশান্ত। যদিও এ প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি সুশান্ত মাহাতো।

About Post Author