Home » জিকা ভাইরাস নিয়ে উদ্বেগ স্বাস্থ্য মহলে

জিকা ভাইরাস নিয়ে উদ্বেগ স্বাস্থ্য মহলে

সময় কলকাতা ডেস্কঃ করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জিকা ভাইরাসের প্রভাব। একদিকে করোনা, অন্যদিকে দেখা মিলেছে জিকা ভাইরাস নামে এই ভাইরাসের। মশাবাহিত এই ভাইরাস নিয়ে আগে থেকেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। দেশে এবার পাওয়া গেল দ্বিতীয় জিকা ভাইরাসে আক্রান্তের খবর। মহারাষ্ট্রের এক সাত বছর বয়সী শিশুর শরীরে মিলেছে এই ভাইরাসের নমুনা।

সূত্রের খবর, রাজ্যের পালঘর জেলার সাত বছর বয়সি এক শিশু কন্যার শরীরে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ভাইরাস সাধারণত অ্যাডিস মশা থেকে ছড়ায়। ৮০ শতাংশের বেশি জিকা ভাইরাসে আক্রান্ত মানুষের ক্ষেত্রে অন্যতম প্রথম উপসর্গ জ্বর। এছাড়াও শরীরে ব়্যাশ দেখতে পাওয়া যায়। কারও আবার শ্বাসকষ্টও হয়। গর্ভবতী মহিলার থেকে তাঁর গর্ভে থাকা সন্তানও এই ভাইরাসে সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । এই রোগে মাথা শরীরের তুলনায় অস্বাভাবিক রকম ছোট আকারের হয়ে যায়। এমনকী যৌনসম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে এই সংক্রমণ।

গত বছর বর্ষার সময়ও এই ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছিল। প্রধানত দক্ষিণের রাজ্য গুলিতে ছড়িয়েছিল এই ভাইরাস। তবে চলতি বছরে আবার জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলছে। একদিকে করোনা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে জিকা ভাইরাস। যা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য মহলে।

About Post Author