Home » প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে প্রাক্তন পুলিশকর্তা সহ ধৃত ২ জঙ্গী

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে প্রাক্তন পুলিশকর্তা সহ ধৃত ২ জঙ্গী

সময় কলকাতা :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিহারে হত্যার ষড়যন্ত্র ফাঁস। বিহার পুলিশের হাতে পাটনার ফুলওয়াড়ি শরীফ থেকে গ্রেপ্তার ২ জঙ্গী।ধৃত দুই জঙ্গী আতাহার পারভেজ ও মহম্মমদ জালালউদ্দিন জঙ্গী সংগঠন পিএফআইয়ের(পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-র) সদস্য। এঁদের মধ্যে আতাহার পারভেজ প্রাক্তন পুলিশ আধিকারিক।তথ্যসূত্র অনুযায়ী, ধৃতরা এক বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবে ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলাম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয় । এই পরিকল্পনা রূপায়ণের প্রাথমিক ধাপ নরেন্দ্র মোদীকে হত্যার ছক বলে গোয়েন্দারা জানতে পেরেছেন।

১২ জুলাই দেওঘর বিমানবন্দর উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তখনই তাঁকে হত্যার পরিকল্পনা বাস্তবায়িত করতে তারপূর্বের ১৫ দিন ধরে বিশেষ ট্রেনিং পর্ব চলছিল। গত ৬ ও ৭ জুলাই এনিয়ে বিশেষ বৈঠক করে ধৃতরা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে গত দুমাস ধরেই ফুলওয়াড়ি শরীফে বিশেষ প্রশিক্ষণ নিতে বিভিন্ন রাজ্য থেকে যুবকরা আসা-যাওয়া করত। অর্থের যোগান আসত পাকিস্তান, তুর্কি, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে। এই সংগঠনের মাথাদের খোঁজ করতে ফুলওয়াড়ি শরীফ সহ বিভিন্ন স্থানে খোঁজ চালাচ্ছে পুলিশ।

উল্লেখযোগ্য যে,ফুলওয়ারি শরিফের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মনীশ কুমার বলেন, ধৃতদের অন্যতম অবসরপ্রাপ্ত ঝাড়খণ্ড পুলিশ আধিকারিক আতহার পারভেজ। অপর ধৃত জালালউদ্দিন আগে সিমির (স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া ) সঙ্গে যুক্ত ছিল।  স্থানীয়দের  তলোয়ার ও ছুরি চালানোর কায়দা শেখানো ছাড়াও ধৃতরা সাম্প্রদায়িক হিংসা ছড়াতেও প্ররোচনা দিত।

About Post Author