সময় কলকাতা ডেস্ক: তৃণমূলের নেতাদের অশ্লীল ছবি ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা জেলা জুড়ে।মা নিয়ে চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
মালদা জেলার কালিয়াচক-৩ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউল হক,তালেপ মিয়া,বকুল মিয়া সহ কয়েকজন তৃণমূল সদস্যদের কুকীর্তির ছবি ও ভিডিও ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কখনও তাঁরা মহিলাদের নিয়ে সমুদ্রের ধারে বসে হইহুল্লোড় করছেন, কখনও বা ঘরে রমনীর সঙ্গে নাচ করছেন, কখনও বা আপত্তিজনক অবস্থায় শুয়ে বা বসে রয়েছেন। তাঁদের কখনো পাহাড়ে বা দিঘার সমুদ্রের ধারে হোটেলের ঘরে সময় কাটাতে। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করা হয়েছে প্রধান সহ অন্যান্যরা দেহ ব্যবসা ও মধুচক্রের সঙ্গেও যুক্ত।
ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি-র মণ্ডল সভাপতি শেখর মণ্ডল জানান, ‘তৃণমূল দলটাই এই কাজে বিশ্বাসী। কাটমানি, দুর্নীতি’র সঙ্গে নারীদের নিয়ে কেচ্ছাতেই জড়িয়ে তারা।’

উল্লেখ্য, গোলাপগঞ্জ পঞ্চায়েতে অনাস্থা আনা নিয়ে বার বার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই সব ভিডিও প্রকাশ্যে আসা তারই ফল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এই বিষয়ে তৃণমূলের কেউই মুখ খুলতে চায় নি।
যদিও ভিডিও এর সত্যতা যাচাই করে নি সময় কলকাতা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী