সময় কলকাতা ডেস্ক: সৌরভ বাউড়ি খুনের সিবিআই তদন্তের দাবিতে দুর্গাপুর সিটি সেন্টারের সামনে পথ অবরোধ করল বাউড়ী সমাজ। চলতি মাসের ৬ই জুলাই নিখোঁজ হয় অন্ডালের ৭ বছর বয়সী বালক সৌরভ বাউরী। নিখোজ যাওয়ার চার দিন পর ১০ই জুলাই বাড়ির পাশে জঙ্গল থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত সৌরভের দেহ। তারপরেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয় অন্ডালবাসী।
এবার সিবিআই তদন্তের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কয়েকশো বাউরী সমাজের সদস্যরা। তাদের দাবি, আইনের পরিবর্তন আনতে হবে। শিশু বা নাবালক নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর পুলিশ তদন্ত শুরু করবে। এই পদ্ধতির বদল আনতে হবে। প্রথমেই যদি পুলিশ তদন্ত শুরু করত তাহলে হয়তো সৌরভকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হত বলেই দাবি বিক্ষোভকারীদের।

এদিন দুর্গাপুর সিটি সেন্টারের সামনে রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। প্রশাসনের তরফ থেকে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী