Home » আজ থেকে মিলবে বুস্টার ডোজ

আজ থেকে মিলবে বুস্টার ডোজ

সময় কলকাতা ডেস্ক: ১৫ জুলাই শুক্রবার থেকে কলকাতা-সহ দেশজুড়ে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান পর্ব শুরু হল। কলকাতা পুরসভার ১৩৪টি কেন্দ্রে এদিন থেকে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া চলছে। ৯৯ টি স্বাস্থ্য কেন্দ্রে কোভিশিল্ড এবং ৩৫টি স্বাস্থ্য কেন্দ্রে কোভ্যাকসিন মিলছে। এদিকে রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ-এর গ্রাফও ক্রমশ উর্ধমুখী। গত ২৪ ঘণ্টায় আরও বেড়েছে আক্রান্তের সংখ্যা, বেড়েছে মৃত্যুও।

রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৩০২৯ জন। এই চতুর্থ ঢেউয়ে এই প্রথম আক্রান্তের সংখ্যা পেরল তিন হাজারের গণ্ডি। সংক্রমণের বলি ৫ জন। পজিটিভিটি রেট ১৮.৯৫। বুধবারও এই হার ছিল ১৮.৫৯। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬৬৪ জন। বিশেষজ্ঞদের দাবি এই বুস্টার ডোজ চালু হওয়ায় কিছুটা নিয়ন্ত্রন করা যাবে কোভিড সংক্রমণ।

About Post Author