সময় কলকাতা ডেস্ক : চরম বিপদে পড়েছেন শ্রীলংকার প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষে। দেশের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলংকার প্রাক্তন রাষ্ট্রপতি। একটি বিমানে তিনি তার স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে প্রথমে আশ্রয় নেন মালদ্বীপে।
মালদ্বীপেও চরম বিক্ষোভের মুখে পড়ে চলতি সপ্তাহের বুধবার গোটাবায়া রাজাপাক্ষে চলে যান সিঙ্গাপুরে। সিঙ্গাপুর বিদেশ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে তারা রাজনৈতিক আশ্রয় দেয়নি। কিছুদিনের জন্য টুরিস্ট ভিসায় তিনি এসেছেন সিঙ্গাপুরে। আগামী ১৫ দিনের মধ্যে সিঙ্গাপুর ছাড়তে হবে গোটাবায়া রাজাপাক্ষেকে। কারণ ১৫ দিন ভিসার মেয়াদ শেষ হলে, ভিসার মেয়াদ আর বাড়াবে না সিঙ্গাপুর বলেই সূত্রের খবর।

এদিকে জানা গিয়েছে ভারতের কাছে আশ্রয়ের জন্য আবেদন জানিয়েছে রাজাপাক্ষে। কিন্তু ভারতের তরফ থেকে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। শ্রীলঙ্কার জনগণের বিরুদ্ধে ভারত সরকার যেতে রাজি নয় বলেই সূত্রের খবর। সে ক্ষেত্রে সিঙ্গাপুরে ১৫ দিনের ভিসার মেয়াদ শেষ হলে গোটাবায়া রাজাপাক্ষে কোন দেশে আশ্রয় নেবে এখনো জানা যায়নি। তবে বহু দেশ রাজাপাক্ষেকে আশ্রয় দেওয়ার বিষয়ে তাদের অক্ষমতার কথা জানিয়ে দিয়েছে। ফলে চরম বিপদের মুখে শ্রীলংকার বিতারিত রাষ্ট্রপতি।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক