সময় কলকাতা ডেস্ক: করোনা সংক্রমণের হার যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তাতে চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট। পাল্লা দিয়ে বেড়ে চলেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং বাংলার অবস্থা ভালো নয়। পরিস্থিতি দেখে ফের নড়েচড়ে বসেছে কেন্দ্র। উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাক্রান্ত হয়েছেন ২০,০৪৪ জন। দৈনিক পজিটিভিটি রেট ৪.৮০ শতাংশ। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৭৬০। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৬৬০। সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ।

রাজ্যেও ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। পরপর দুদিন রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে তিন হাজারের গন্ডি । রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে ৬৫৩ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। আক্রান্ত ২৪৯ জন। সংক্রমণের নিরিখে একশোর গণ্ডি পেরিয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর। একশোর কাছাকাছি দার্জিলিং এবং মালদহ। একশোর কম রয়েছে হাওড়া, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর। পজিটিভিটি রেট ১৯.৫৪ শতাংশ। সংক্রমণ-এর কথা মাথায় রেখে টিকাকরণের উপরেও দেওয়া হয়েছে বিশেষ নজর।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?