Home » শিশুর মৃত্যু! উত্তেজনা হাসপাতাল চত্বরে

শিশুর মৃত্যু! উত্তেজনা হাসপাতাল চত্বরে

সময় কলকাতা ডেস্কঃ চিকিৎসায় গাফিলতির ফলে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে।

শুক্রবার রাতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবার। তবে, হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ থাকার পাশাপাশি পরিবারের মধ্যে কুসংস্কারে বিশ্বাস করার বিষয়টিও প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, হিলি থানার তিওর মালিপাড়া এলাকার সেই শিশুকে সাপে কামড়ায়। বিষয়টি নজরে আসতেই তাঁকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায় শিশুর পরিবার। তারপর সেখান থেকে শিশুটিকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মৃত্যু হলেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। অভিযোগ, পুলিশ আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মৃতের পরিবার। বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার পুলিশ।

About Post Author