Home » ব্যক্তি এক,চাকরি দুই: অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

ব্যক্তি এক,চাকরি দুই: অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্কঃ একইসঙ্গে দুটি চাকরি করার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের কাঁকসার ঘটনা।

একটা চাকরি পেতে যখন মাথার ঘাম পায়ে পড়ছে সাধারণ মানুষের, সেখানে একই ব্যক্তি একই সাথে দুই বেসরকারি সংস্থায় কাজ করছেন। হয়তো শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির স্বামী হওয়ার সুযোগে কাঁকসার বামুনারা গোপালপুর শিল্পতালুকে দুটি বেসরকারি সংস্থার একটিতে ঠিকা শ্রমিক অন্যটিতে নিরাপত্তারক্ষীর কাজ করছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির স্বামী কমল টুডু। কিন্তু এটাও কি সম্ভব? শুরু রাজনৈতিক তরজা। যদিও তিনি নিজে মুখে স্বীকার করে নিয়েছেন অভিযোগটি।

ঘটনায় সরব বিরোধীরা। এটা বাংলার দুর্ভাগ্য বলে কটাক্ষ করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। একই অভিযোগে সরব সিপিআইএম নেতৃত্ব। তৃণমূল ট্রেড ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক জানান, “অত্যন্ত অন্যায় কাজ, তৃণমূল শ্রমিক সংগঠন এই কাজকে প্রশ্রয় দেয় না। ”

রাজনৈতিক তরজা অব্যাহত। তবে, এসবের মাঝেই উঠে আসছে একাধিক প্রশ্ন। যখন চাকরিপ্রার্থীরা চাকরির দাবিতে আন্দোলনে সামিল, আন্দোলনের আঁচ কলকাতার রাজপথ থেকে ছড়িয়ে পড়ছে জেলায় বিভিন্ন প্রান্তে, ঠিক তখনই দুর্গাপুরের   কাঁকসার প্রভাবশালী এক তৃণমূল নেত্রীর স্বামী দিব্বি কাজ করছেন একই সাথে দুই সংস্থাতে।

About Post Author