সময় কলকাতা ডেস্কঃ বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালেই তিনি পৌঁছান উত্তরপ্রদেশে। উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যোশাল মিডিয়াতে সেই কথা জানিয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে ছিল বিপুল আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে মোদীর পাশে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরাঞ্চল এক্সপ্রেসের পর উত্তরপ্রদেশের পরিকাঠামোতে এই এক্সপ্রেসওয়ে বড়সড় পরিবর্তন আসবে বলে দাবি প্রধানমন্ত্রী মোদীর। সেই সঙ্গে উত্তরপ্রদেশের শিল্পের জোয়ার আসবে মত তাঁর। ২৯৬ কিমি বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে তৈরিতে ব্যয় করা হয়েছে ১৪৮৪৯ কোটি টাকা। চার লেনের অ্যাক্সেস কন্ট্রোল এই রোড বুন্দেলখণ্ড এলাকাকে জুড়ে দেবে দিল্লির সঙ্গে, আগ্রা এক্সপ্রেসেওয়ের মাধ্যমে। সেই সঙ্গে উত্তরপ্রদেশের ৭ টি জেলা জুড়ে যাবে এই নতুন এক্সপ্রেসওয়ের মাধ্যমে। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে হবে উত্তর প্রদেশে ষষ্ঠ এক্সপ্রেসওয়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা ও শিল্প পরিকাঠামোয় আমুল পরিবর্তন আসতে চলেছে উত্তরপ্রদেশে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর