সময় কলকাতা ডেস্কঃ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হতে চলেছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন (আইপিএস)। বিশ্বের ১৩০০ জন পুলিশ কর্মকর্তার উপর বিচার করে মার্কিন যুক্তরাষ্ট্রের আইসিএপি – এর বিশিষ্ট ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের একটি প্যানেল কামনাশীষ সেনকে ২০২২ সালের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ চিফ অফ পুলিশ সম্মানের জন্য বিবেচিত করেছেন।
আইসিএপি-র তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ”কাজের প্রতি নিষ্ঠা ও দুর্দান্ত কাজের জন্য কামনাশীষ সেনকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের তিনি একমাত্র পুলিশ আধিকারিক যিনি এই বিশ্বমানের পুরস্কার পেতে চলেছেন।”

আগামী ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে কামনাশীষ সেনের হাতে এই পুরস্কার তুলে দেবে সংস্থা। স্বাভাবিকভাবেই পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি এই রাজ্যের সমগ্র পুলিশ মহল এই খবরে উচ্ছ্বসিত।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?