সময় কলকাতা ডেস্কঃ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুনের অভিযোগ তিন বন্ধুর নামে। বীরভূমের ময়ূরেশ্বর থানার বহড়া গ্রামের বাগদি পাড়ার ঘটনায় হতবাক প্রায় সকলেই।
নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার সূত্রের খবর বছর বাইশের বিক্রম বাগদিকে শুক্রবার সন্ধেয় বাড়ি থেকে হাটে যাওয়ার নাম করে ডেকে নিয়ে যায় তার তিনবন্ধু। ওই তিনবন্ধুর নাম অভিজিৎ বাগদি, গোপাল বাগদি ও বাপি বাগদি।

যুবকের পরিবারের দাবি, মদের আসরে বন্ধুবান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি হয়। অভিযোগ সেই সময় বিক্রমের উপর লোহার রড দিয়ে হামলা চালানো হয়। তাতেই মৃত্যু হয় তাঁর। কি কারণে খুন সে বিষয়ে তদন্ত শুরু করে দেখছে ময়ুরেশ্বর থানার পুলিশ।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন