সময় কলকাতা ওয়েব ডেস্ক : ঠিক বারোদিনের ব্যবধান। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এবার মনীষীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানতে গিয়ে মনীষীর নাম পাল্টালেন।এবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা করলেন। উল্লেখ্য,কয়েকদিন আগেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে রানী রাসমণির তুলনা করেছিলেন।

শনিবার উত্তর চব্বিশ পরগনার হেলেঞ্চায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় বিশ্বজিৎ দাস বলেন, ভগিনী নিবেদিতার মতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিপীড়িত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মানুষের বিপদে ছুটে গেছেন।উল্লেখ্য ভগিনী নিবেদিতা ছিলেন একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। ১৯১১ সালে তিনি প্রয়াত হন। বিশ্বজিৎ দাস এও বলেন ভগিনী নিবেদিতাকে দেখেন নি ঠিকই কিন্তু মুখ্যমন্ত্রীর মধ্যেই তিনি খুঁজে পান ভগিনী নিবেদিতাকে। ৪ জুলাই তিনি বনগাঁয় একইভাবে রামকৃষ্ণদেবের পৃষ্ঠপোষক ও জনহিতৈষী কাজের জন্য পরিচিত রানী রাসমণির সঙ্গে তুলনা টেনেছিলেন মুখ্যমন্ত্রীর।।


More Stories
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের