Home » দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন! কিভাবে গণনা হয়? কার ভাগে কটা ভোট? দেখে নিন

দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন! কিভাবে গণনা হয়? কার ভাগে কটা ভোট? দেখে নিন

সময় কলকাতা ডেস্কঃ ১৮ জুলাই, সোমবার দেশের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচন। দুই প্রতিপক্ষ এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু এবং বিরোধী দলের যশবন্ত সিনহা। জমে উঠেছে রাইসিনা হিলসের হাড্ডাহাড্ডি লড়াই।

দেশের প্রায় ১৪০ কোটি জনতা ১৬ তম রাষ্ট্রপতি হিসাবে একজনকে বেছে নেবেন। তবে, ভোট কিভাবে হবে? রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হলেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিধানসভার বিধায়কেরা। লোকসভার সাংসদ সংখ্যা ৫৪৩, রাজ্যসভার ২৩৩ জন এবং বিধায়ক সংখ্যা ৪০৩৩ জন। নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বাইশের রাষ্ট্রপতি নির্বাচনে বিধায়কদের ভোটের মূল্য ৫ লক্ষ ৪৩ হাজার ২৩১ টি। সাংসদদের ভোটের মূল্য হল ৫ লক্ষ ৪৩ হাজার ২০০ টি। সব মিলিয়ে ভোটের মূল্য হল ১০ লক্ষ ৮৬ হাজার ৪৩১ টি।

উল্লেখ্য, লোকসভা-বিধানসভা ভোটের মতো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মূল্য এক হয় না। উদাহরণ স্বরূপ, বিধায়ক-সাংসদ মিলিয়ে মোট ভোটার ৪৮০৯ জন। কিন্তু তাঁদের ভোটের মূল্য হল ১০ লাখ ৮৬ হাজার ৪৩১। ৪৮০৯ জন ভোটারের মাথাপিছু ভোট মূল্য এবার ৭০০।  জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন রাজ্য আলাদা আলাদা হয়। পশ্চিমবঙ্গের ভোটের মূল্য ১৫১। সবচেয়ে বেশি হল উত্তরপ্রদেশ। ভোটমূল্য ২০৮। এনডিএ-র ভাগে রয়েছে ৪৮ শতাংশ ভোট। এরমধ্যে বিজেপির রয়েছে ৪২ শতাংশ। অন্যদিকে, কংগ্রেস এবং সহযোগী দলগুলির হাতে রয়েছে মাত্র ২৪ শতাংশ ভোট। এদিকে, সবথেকে বড় ফ্যাক্টর হল ক্রস ভোটিংয়ের সম্ভাবনা। এবছর এনডিএ প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে উপজাতি সম্প্রদায়ের দ্রোপদী মুর্মুকে। অন্যদিকে, রয়েছেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। জনজাতি এবং মহিলা রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ভোট যে বাড়তে পারে, তা নিয়ে বেশ জল্পনা রয়েছে। এদিকে, শনিবার শেষ পর্যায়ে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করার ঘোষণা করেছে আম আদমি পার্টি। জমে উঠেছে রাইসিনা হিলসের লড়াই। শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসে, সেদিকেই তাকিয়ে দেশবাসী।

About Post Author