সময় কলকাতা ডেস্কঃ শহরে আবারও অস্বাভাবিক মৃত্যু। শনিবার রাতে এক মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তড়িঘড়ি তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। জানা গিয়েছে, মৃতের নাম পূজা সরকার(১৯)। কলকাতার বাঁশদ্রোণী এলাকায় তার পুরুষ বন্ধুর সঙ্গে একটি আবাসনে থাকতেন তিনি।
স্থানীয়রা জানান, প্রায়ই দুজনের মধ্যে ঝামেলা লেগে থাকত। শনিবার রাতে বাঁশদ্রোণী থানার ঠিক উল্টোদিকের একটি বহুতল থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে খবর। এদিন, দুজনের মধ্যে কোন অশান্তি হয়েছিল কিনা বা তরুণী কোন মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। ঘটনার পর তার পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। ওই তরুণী আত্মহত্যা করেছেন নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!