Home » ছোটদের টিফিনে দিতে পারেন চিকেন থুকপা

ছোটদের টিফিনে দিতে পারেন চিকেন থুকপা

সময় কলকাতা ডেস্ক: পুষ্টিগুণে ভরপুর এই চিকেন থুকপা ছোটদের বেশ পছন্দের। টিফিনে দিলে চেটেপুটে খাবে বাচ্চারা। তাই দেখে নিন চিকেন থুকপা বানানোর সহজ পদ্ধতি

উপকরণ:

মুরগির লেগ পিসের টুকরো
গাজর
আদা
সবুজ পেঁয়াজ
লঙ্কা
ধনে পাতা
রসুন
লবণ
লেবুর রস
জল
মধু
সয়া সস
জলপাই তেল
ডিম নুডলস

পদ্ধতি

একটি প্যানে দুটি টেবিল চামচ জলপাই তেল দিয়ে গরম করুন। এটিতে মুরগির মাংসের টুকরো দিয়ে হালকা ভাজুন। সোনালি বাদামী রঙের হয়ে এলে তাতে কাটা পেঁয়াজ ও গাজর দিন। এছাড়াও আদা, রসুন, সবুজ পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে দিন। লবণ, গোলমরিচ দিয়ে ভাজুন। পরিমাণ মতো জল দিয়ে দিন। এতে অর্ধেক লেবুর রস দিন। এক চা চামচ সয়া সস এবং এক চা চামচ মধুও যোগ করুন। মিশিয়ে প্যানটি ঢেকে দিন।

এভাবে হাল্কা আঁচে প্রায় ১০ মিনিট রেখে দিন। এবার ঝোল থেকে মুরগি তুলে নিন। মুরগির মাংস টুকরো করে কেটে নিন। এবার ঝোলের সাথে ডিমের নুডলস দিন। প্রায় পাঁচ মিনিট রান্না করুন এবং এতে কাটা মুরগি যোগ করুন। দুই থেকে তিন মিনিট রান্না করুন। পেঁয়াজ, লঙ্কা ও ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন।

About Post Author