সময় কলকাতা ডেস্ক : সমালোচনাই সার, বিট্রিশ প্রধানমন্ত্রীর পদ-ই পাখির চোখ ঋষি সুনকের।
বিট্রিশ প্রধানমন্ত্রীর দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের পাশাপাশি তৃতীয় রাউন্ডের ভোটেও সকলের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী। সোমবার কনজারভেটিভ দলের সাংসদদের ভোটেই এগিয়ে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী সুনক। সূত্রের খবর, ইতিমধ্যেই তিনি পেয়ে গিয়েছেন ১১৫ জন টোরি ল’মেকারদের ভোট।

প্রতিযোগিতা বাড়ছে, ক্রমশ কঠিন হচ্ছে লড়াই। মোট ১১ জন প্রতিদ্বন্দ্বী থেকে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪ এ। ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে লড়াই হতে চলেছে ঋষি সুনক, লিজ ট্রুস, কেমি বাদেনচ এবং পেনি মরড্যন্টের মধ্যে। জানা গিয়েছে, ৩৫৮টি ভোটের মধ্যে সব থেকে বেশি ভোট পেতে চলেছেন সুনকই। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিদেশ সচিব টম টুগেনডাট ও ক্ষুদ্র বাণিজ্য মন্ত্রী পেনি মরড্যন্ট। যদিও সোমবারের ভোটাভুটি শেষে টম টুগেনডাট মাত্র ৩১টি ভোট পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী হওয়ার এবারের লড়াই থেকে ছিটকে গিয়েছেন। এখন সুনকের পরেই রয়েছেন লড়াইয়ের ময়দানে রয়েছেন পেনি মরড্যন্ট, যিনি পেয়েছেন ৮৩টি ভোট৷ চতুর্থ দফার লড়াইয়ে কনজারভেটিভ পার্টির ২০ হাজার সদস্যের ভোট গ্রহণের পরই চলতি বছরের ৫ সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে ঋষি সুনক এই দৌড়ে জিতে জিতলে তিনিই ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রথম প্রধানমন্ত্রী ।

অন্যদিকে ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। তাঁর উত্তরসূরী হতে দলের মধ্যেই নির্বাচনের আয়োজন করেছে কনজারভেটিভ পার্টি। চলতি মাসের বৃহস্পতিবারই সেই দলের নেতা হিসেবে নির্বাচিত হন ঋষি সুনক। স্বাভাবিকভাবে তাঁর প্রধানমন্ত্রী হতে আর কোনও বাধা নেই, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক বিট্রেনের কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হতেই টেমসের তীরে বাড়ছে নতুন জল্পনা। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ঋষি বাদ দিয়ে অন্য যে কেউ তাঁর উত্তরসূরী হোক, এমনটাই নাকি চাইছেন বরিস।।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক