Home » স্বাদে গন্ধে অতুলনীয় মোগলাই বিরিয়ানী

স্বাদে গন্ধে অতুলনীয় মোগলাই বিরিয়ানী

সময় কলকাতা ডেস্ক: বানিয়ে ফেলুন গন্ধে, স্বাদে সেরা জিভে জল আনার মতো রেসিপি মোগলাই বিরিয়ানী।

উপকরণ

মুরগির মাংস
বাসমতী চাল
আদা বাটা
রসুন বাটা
পেঁয়াজ বাটা
পেঁয়াজ কুচি
কাঁচালঙ্কা বাটা
তেল
পোস্তদানা
সা জিরা
কাজুবাদাম বাটা
জায়ফল বাটা
জয়িত্রী বাটা,
পেঁয়াজ বেরেস্তা
নুন পরিমাণ মতো,
বাটার বা ঘি

পদ্ধতি

মুরগির বড় টুকরো করে নিন। মাংসে সব বাটা মশলা ও নুন মিশিয়ে ১ ঘন্টা ঢেকে রাখুন। কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে মাংসটা দিয়ে কষান। সামান্য জল দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে গেলে নামিয়ে রাখুন। হাড়িতে ঘি বা বাটার দিয়ে গরম মশলা দিন, তারপর পেঁয়াজকুচি দিয়ে ভাজুন। এবার চাল দিয়ে ভাজুন। জল দিন। যতটা চাল তার দ্বিগুন জল দেবেন। চাল আধা সিদ্ধ হয়ে গেলে মাংসটা মিশিয়ে দিন। কিছুক্ষণ মৃদু আঁচে দমে রাখুন। নামিয়ে নিয়ে উপরে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন মজার স্বাদের মোগলাই বিরিয়ানী।

About Post Author