Home » নেভাদার হুভার ড্যামে ভয়াবহ বিস্ফোরণ

নেভাদার হুভার ড্যামে ভয়াবহ বিস্ফোরণ

সময় কলকাতা ডেস্কঃ আমেরিকার নেভাদার হুভার ড্যামে মঙ্গলবার এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কলোরাডো নদীর উপর অ্যারিজোনা ও নেভাদা সীমান্তে অবস্থিত এই হুভার ড্যাম। হুভার ড্যামের উৎপাদিত বিদ্যুৎ অ্যারিজোনা, নেভাদা ,দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রায় চার মিলিয়ন লোকের কাছে বিদ্যুৎ সরবরাহ করে। ফলে হুভার ড্যাম আমেরিকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ।

 

মঙ্গলবার আচমকাই হুভার ড্যামের নিচে একটি বড় ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল কেঁপে ওঠে সমগ্র ড্যাম এবং আশেপাশের চত্বর। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। আমেরিকার সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্রে হওয়া এই বিস্ফোরণের কারণে আতঙ্কিত হয়ে পড়ে ইউ এস ব্যুরো অফ রিক্লেমেশনের কর্মকর্তারা। ড্যামের বিভিন্ন অঞ্চল খতিয়ে দেখেন তারা। ইউ এস ব্যুরো অফ রিক্লেমেশনের কর্মকর্তাদের বক্তব্য বিস্ফোরণের ফলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি ড্যামের। তবে কোন কারনে যদি ড্যামের ক্ষতি হত সে ক্ষেত্রে ভেসে যেত অ্যারিজোনা ,নেভাদা, ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল।

About Post Author