Home » জামিন পেলেন ভারতের সাংবাদিক মহম্মদ জুবের

জামিন পেলেন ভারতের সাংবাদিক মহম্মদ জুবের

সময় কলকাতা ডেস্কঃ অবশেষে জামিন পেলেন ভারতের সাংবাদিক মহম্মদ জুবের। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত মামলা থেকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও এএস বোপান্না জানিয়েছেন, অল্ট নিউজের প্রতিষ্ঠাতাকে কোনও ক্ষেত্রেই গ্রেফতার করা যাবে না।

ধর্মীয় ভাবনায় আঘাত দেওয়ার অভিযোগে জুবেরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অলট নিউজের সহ প্রতিষ্ঠাতা ছিলেন জুবের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুবেরকে হেফাজতে রাখার কোনও অর্থ নেই। আদালত নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবারের মধ্যেই মুক্তি দিতে হবে তাঁকে। মহম্মদ জুবেরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য উত্তরপ্রদেশ জুড়ে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলির তদন্ত করার জন্য উত্তরপ্রদেশ পুলিশের সিট গঠন করা হয়। এরপরই জুবেরের বিরুদ্ধে তদন্ত করার জন্য তৈরি করা উত্তরপ্রদেশ পুলিশের সিট ভেঙে দেয় সুপ্রিম কোর্ট। ২০১৮ সালে জুবেরের করা একটি টুইটের ভিত্তিতে এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে মোট ৭টি এফআইআর দায়ের হয় যোগী রাজ্যের বিভিন্ন থানায়। গত ১৭ জুন হিন্দু ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। শুধু তাই নয়, জুবেরের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লি পুলিশেকে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

সোমবার জুবেরের গ্রেফতারি নিয়ে মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট। এক মামলায় জামিন পাওয়া মাত্রই অন্য মামলায় তাঁকে ফের জেলে ঢোকানোর প্রক্রিয়াকে ‘জঘন্য চক্র’ বলেও উল্লেখ করে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত জুবেরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেও উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেওয়া হয়।

About Post Author