সময় কলকাতা ডেস্কঃ দেশের করোনা পরিসংখ্যান ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ২১ হাজারের কোঠা। সেই সঙ্গে বাড়ছে দৈনিক পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেসের সংখ্যা। বৃহস্পতিবার বাংলা-সহ ৯ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। এই ৯টি রাজ্য হল কেরল, বাংলা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অসম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ। এই পরিস্থিতিতে ২১ জুলাই এর জনসভা নিয়ে চিন্তায় স্বাস্থ্যমহল।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৬৬ জন। দৈনিক পজিটিভিটি রেটও আগের দিনের থেকে বেড়ে হয়েছে ৪.২৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন। দেশের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৮৮১। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ৪৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৯৪ জন।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭