Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২২ জুলাই, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০৩ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে

১৯১২-ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথের সংবর্ধনা হয়।

১৯৪৬-ব্রিটেনে পাওরুটির রেশন চালু হয়।

১৯৪৭-ভারতের গণ পরিষদে রাষ্ট্রীয় প্রতীক অনুমোদিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮১৪ – প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন।

১৮৪৭ – বিখ্যাত বাঙালি কৌতুক লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়-এর জন্মদিন আজ।

১৯২৩-ভারতীয় বাঙালি অভিনেত্রী সুমিত্রা দেবী এদিন জন্মান।

১৯২৩ – ভারতীয় চলচ্চিত্রের সুবিখ্যাত নেপথ্য সঙ্গীতশিল্পী মুকেশ চন্দ মাথুর-এর জন্মদিন আজ।

১৯২৬ – মোফাজ্জল হায়দার চৌধুরী, মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯১৮-প্রথম ভারতীয় বিমান চালক ইন্দ্রলাল রায় যুদ্ধরত অবস্থায় আজকের দিনে মৃত্যুবরণ করেন।

১৯৪৮- বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার-এর প্রয়াণ দিবস আজ।

১৯৭০-‘মাসিক বসুমতী’ পত্রিকার অন্যতম সম্পাদক প্রাণতোষ ঘটক প্রয়াত হন।

১৯৭৬-বাঙালি লেখক, ছোটগল্পকার ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু-র প্রয়াণ দিবস।

১৯৮৬-প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী প্রয়াত হন।

১৯৯৪ -বাঙালি অভিনেত্রী তথা নাট্যসম্রাজ্ঞী সূর্যবালা দেবী-র প্রয়াণ দিবস।

About Post Author